মানসিক রোগ কি কেন হয়



মানসিক রোগ হল এমন এক অবস্থা যা ব্যক্তির চিন্তা অনুভূতি আচরণ এবং মেতাদের উপর নীতি বাচক প্রভাব ফেলে যা দৈনন্দিন জীবনের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এটি সাধারণত জেনেটিক্স মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা দীর্ঘস্থায়ী মানসিক চাপ শৈশবের আঘাত বা পরিবেশগত কারণে হয় চিকিৎসা থেরাপি বা ওষুধ এর কার্যকরী.


মানসিক সমস্যার কারণগুলো মূলত জটিল এবং বহুমুখী, যা জৌবিক, মানসিক এবং পরিবেশগত উৎপাদনের সংমিশ্রণে তৈরি হয়।  এই কারণগুলো যৌথভাবে একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে।


পেজ সূচিপত্রঃ মানসিক রোগ কি কেন হয়

মানসিক রোগ কি সহজ ভাষায় ব্যাখ্যাঃ

মানসিক রোগ হলো এমন একটি অবস্থা যেখানে মানুষের চিন্তা ভাবনা অনুভূতি এবং আচরণ স্বাভাবিকভাবে কাজ করে না। সারাক্ষণ মন খারাপ থাকা, অতিরিক্ত উদ্বেগ বা ভয়, মেজাজ এর দ্রুত পরিবর্ত্‌ন, ঘুমের সমস্যা খাবারের রুচি কমে যাওয়া এবং মানুষের সাথে মেলামেশা কমিয়ে দেওয়া। সাধারণত কাজকর্মে মনোযোগ দিতে না পারা সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া এবং কর্ম ক্ষেত্রে বা পারিবারিক জীবনে তাল মিলাতে কষ্ট হওয়া।

সহজ ভাবে বললে যখন মনের উপর চাপ দুশ্চিন্তা বা অন্য কোন কারণে একজন মানুষ স্বাভাবিকভাবে ভাবতে বা সিদ্ধান্ত নিতে আচরণ করতে পারেনা -তখন তাকে মানসিক রোগ বলা হয়।

মানসিক রোগকে কেন অবহেলা করা উচিত নয় ঃ


মানসিক রোগকে অবহেলা করা উচিত নয় কারণ এটি শরীরের মতোই গুরুত্বপূর্ণ এবং সময়ের সাথে চিকিৎসা না করালে তা মারাত্মক শারীরিক অসুস্থতা, কর্মক্ষমতা হ্রাস এমনকি আত্মহত্যার মতো চরম পরিণতির দিকে নিয়ে যেতে পারে। মানসিক স্বাস্থ্য উপেক্ষা করলে বিষন্নতা এবং মাদকাসক্তির ঝুঁকি বাড়ে সঠিক সময়ে কাউন্সেলিং বা থেরাপির মাধ্যমে এটি নিরাময় যোগ্য। 

মানসিক রোগ কোন পাগলামি নয় এটি মস্তিষ্কের একটি রাসায়নিক ভারসাম্যহীনতা বা অসুস্থতা একে অবহেলা না করে সাহসের সাথে চিকিৎসা করা উচিত । সুস্থ মনই কেবল সুস্থ জীবন নিশ্চিত করতে পারে তাই ভাল থাকা বা হাসিখুশি থাকার জন্য মানসিক সুস্থতা অপরিহার্য ।

মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়ঃ

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম ৭ থেকে ৮ ঘন্টা এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো অত্যন্ত জরুরী। পাশাপাশি নেতিবাচক চিন্তা কমিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি শখের কাজ করা। প্রয়োজন হলে পেশাদার পরামর্শ নেওয়া এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় কমিয়ে আনা মন ভালো রাখতে সাহায্য করে। 

তাছাড়া স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পরিবারের ও বন্ধুদের সাথে সময় কাটান এবং নিজের মনের কথা শেয়ার করুন। সামাজিকভাবে সংযুক্ত থাকলে একাকীত্ব কমে,প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন। ভালো ঘুম মেজাজ ভালো রাখে এবং মানসিক অবসাদ দূর করে । সুষম খাবার খান কারণ পুষ্টির অভাবেও মানসিক চাপ বাড়তে পারে প্রচুর শাকসবজি ফলমূল এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খান। ভালোভাবে বাঁচতে হলে আমাদের নিয়ম মেনে চলতে হবে।



মানসিক রোগে পরিবারের ভূমিকাঃ
 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বর্ষা এ টু জেট ডট কমের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Anjuman
Anjuman
আমি আমার websiter মাধ্যমে বিভিন্ন বিষয় ইনফরমেশন শেয়ার করে থাকে।